বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:১৩:১৯

পবিত্র নগরী মক্কায় আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে তিন শিশু

পবিত্র নগরী মক্কায় আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে তিন শিশু

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে তিন শিশু। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) এ ঘটনা ঘটার পর উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, তিন শিশু প্রবল স্রোতের পানিতে ভেসে গেছে, এমন খবর পাওয়ার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।

উদ্ধারকারীরা একজন শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে দ্বিতীয় শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তৃতীয় শিশুর সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ শিশুটির অবস্থান এখনো শনাক্ত করা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে বৃষ্টির সময় জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিশেষ করে আকস্মিক বন্যাপ্রবণ এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়ে কর্তৃপক্ষ বলেছে, নাগরিক, বাসিন্দা ও পর্যটকদের উপত্যকা, পানির প্রবল স্রোত প্রবাহিত হওয়ার পথ এবং নিচু এলাকা থেকে দূরে থাকতে হবে। এসব স্থানে বৃষ্টির পানি দ্রুত জমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। সূত্র: গালফ নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।