এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি সিকিউরিটি অ্যাডমিন বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের শেষ তারিখ ২৪ মার্চ ২০২৬।
প্রতিষ্ঠানের নাম : ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম : এক্সিকিউটিভ
বিভাগ : সিকিউরিটি অ্যাডমিন
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
চিকিৎসা ভাতাসহ চাকরি দিচ্ছে আগোরা
পদসংখ্যা : ০৩টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ারপয়েন্টে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ও বাংলায় (কথ্য ও লিখিত) সাবলীল।
অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : শুধু পুরুষ
বয়সসীমা : নির্ধারিত নয়
কর্মস্থল : ঢাকা (উত্তরা)
বেতন : ৩৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা : প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, দুপুরের খাবার সুবিধা।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ২৪ মার্চ ২০২৬।