মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ০২:০৪:০৬

চাকরির সুযোগ এইচএসসি পাসেই, আবেদন ২৫ মার্চ পর্যন্ত

চাকরির সুযোগ এইচএসসি পাসেই, আবেদন ২৫ মার্চ পর্যন্ত

এমটিনিউজ২৪জবস : বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানটির ডেটা সেন্টার অপারেশনস বিভাগ টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

আজ ১০ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড

পদের নাম: টেকনিশিয়ান
বিভাগ: ডেটা সেন্টার অপারেশনস
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা 
অন্যান্য যোগ্যতা: নেটওয়ার্ক, পাওয়ার এবং কুলিং সিস্টেম সম্পর্কে প্রাথমিক জ্ঞান। এমএস ওয়ার্ড এবং এক্সেলে দক্ষতা। 
অভিজ্ঞতা: ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমায় ১ বছর অথবা এইচএসসি পাসে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা, গাজীপুর 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে