এমটিনিউজ২৪জবস : তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৬৮। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ২১ এপ্রিল পর্যন্ত।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
১.ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা : ১৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-সহ স্নাতক (সম্মান) ডিগ্রি; কম্পিউটারে এমএস ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা; পত্রপত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধ লেখার অভিজ্ঞতা এবং ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা।
বেতন স্কেল ও গ্রেড : ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
২. ফটোগ্রাফার
পদসংখ্যা : ০৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিজিটাল ফটোগ্রাফিতে অন্যূন ৬ মাসের কোর্সের সনদ; বাংলা ও ইংরেজিতে ছবির ক্যাপশন লেখায় দক্ষতা এবং ফ্রিল্যান্স ফটোসাংবাদিকতার যোগ্যতা।
বেতন স্কেল ও গ্রেড : ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ০৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং বাংলা ও ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ।
বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. ড্রাইভার
পদসংখ্যা : ১১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স; অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. ক্যাটালগার
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. স্টোর অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ০৯
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ।
বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৮. অফিস সহায়ক
পদসংখ্যা : ১৯
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনে বয়সসীমা : ১ মার্চ ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা https://pid.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন করতে পারবেন।
আবেদন ফি : গ্রেড ১১ থেকে ১২–এর জন্য আবেদন ফি ১৫০ টাকা, সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা।
গ্রেড ১৩ থেকে ১৬-এর জন্য আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
গ্রেড ১৭ থেকে ২০-এর জন্য আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ০৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
**সব গ্রেডে অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১ এপ্রিল ২০২৬, সকাল ১০টা।
অনলাইনে এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২১ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
https://pressinform.gov.bd/pages/notices/নিয়োগ-বিজ্ঞপ্তি-xdz3xp-69b631a337922c2646d037f5