বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ০৩:২৬:৫৬

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিশাল চাকরির সুযোগ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিশাল চাকরির সুযোগ

এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০টি পদে ১৯১ জনকে নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২৬ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এসএসসি পাসে চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

চাকরির ধরন: স্থায়ী এবং অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৪ নং পদের জন্য ২২৩ টাকা, ৫ নং পদের জন্য ১৬৮ টাকা, ৬-১৮ নং পদের জন্য ১১২ টাকা, ১৯-৩০ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে