এমটিনিউজ২৪জবস : বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এইচএসসি পাসের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদন ফি ৫৬ টাকা।
প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
ব্যাচ: ১০৫তম ব্যাচ
পদের নাম: সিপাহী (জিডি)
শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স
শারীরিক যোগ্যতা: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং উপজাতিদের জন্য ৪৭.১৭৩ কেজি। সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং উপজাতিদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।
সাধারণ মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ মহিলা প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং উপজাতিদের জন্য ৪৩.৫৪৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।
দৃষ্টিশক্তি: পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে)
শর্ত: সাঁতার জানা বাধ্যতামূলক
রেজিস্ট্রেশনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বর্ডার গার্ড বাংলাদেশ রেজিস্ট্রেশন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট ক্লিক করে বর্ডার গার্ড বাংলাদেশ ৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদন ফি: ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৬ টাকা পরিশোধ করতে হবে।
সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট