মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ১২:৪৪:৪৩

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন

এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির ‘এসি, ভিআরএফ অ্যান্ড এইচভিএসি’ বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: সার্ভিস ইঞ্জিনিয়ার, ১টি।

 আবেদনের যোগ্যতা: প্রার্থীর ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা/ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল দেশের যেকোনো জায়গায়।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট দেয়া হবে।
 
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে
 
আবেদনের সময়সীমা: আগামী ১৬ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে