এমটিনিউজ২৪জবস : এসএসসি পাসেই চাকরির সুযোগ দিচ্ছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেটার অপারেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট বয়লার অপারেটর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২১ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম : ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট জেনারেটার অপারেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট বয়লার অপারেটর
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস
অন্যান্য যোগ্যতা : ডিজেল জেনারেটর, পাম্প ও কুলিং টাওয়ার চালানো ও রক্ষণাবেক্ষণ। ফায়ার টিউব বয়লার চালানো ও রক্ষণাবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ৫ থেকে ৮ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : শুধু পুরুষ
বয়সসীমা : ২৮ থেকে ৩৫ বছর
কর্মস্থল : যে কোনো জায়গায়
বেতন : যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ দেওয়া হবে।
অন্যান্য সুবিধা : চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, ওভারটাইম ভাতা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট কোম্পানির নিয়ম অনুযায়ী।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ৩০ এপ্রিল ২০২৬