মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ০৪:০৩:৪৩

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন

এমটিনিউজ২৪জবস : বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। প্রতিষ্ঠানটি তাদের ৯ থেকে ২০ গ্রেডের ৭ ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট পদ সংখ্যা ১৩০। আবেদনের শেষ তারিখ ২৭ মে।

১. পদের নাম: সায়েন্টিফিক অফিসার

পদসংখ্যা: ৩০

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণি/বিভাগসহ এমএসসি ডিগ্রি। সব ক্ষেত্রে এমএসসিতে থিসিস আবশ্যক। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম: ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১৭

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হতে পরবর্তী পরীক্ষাগুলোয় প্রথম বিভাগ/শ্রেণিসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: মেডিক্যাল অফিসার

পদসংখ্যা: ২৬

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগসহ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর প্রাপ্ত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ৯

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: কম্পিউটার টাইপিস্ট

পদসংখ্যা: ৩২

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের ট্রেড সার্টিফিকেট।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

৬. পদের নাম: জেনারেল অ্যাটেনডেন্ট-২

পদসংখ্যা: ৮

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৭. পদের নাম: স্যানিটারি অ্যাটেনডেন্ট-২

পদসংখ্যা: ৮

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: ৭ মে ২০২৬ তারিখে ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছর হবে হবে।

** ৪ ও ৫ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি: ১ থেকে ৩ নং পদের জন্য আবেদন ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ ২২৩ টাকা;

৪ নং পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ ১১২ টাকা;

৫-৭ নং পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৭ মে ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ মে ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে