শুক্রবার, ০৮ মে, ২০২৬, ০৯:৩৯:৩৭

শিক্ষক নিয়োগ হবে ৪ জেলায়, আবেদন অনলাইনে

শিক্ষক নিয়োগ হবে ৪ জেলায়, আবেদন অনলাইনে

এমটিনিউজ২৪জবস : বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৬ মে থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। 

আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক
বিভাগ: ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি 
অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলায় (কথ্য ও লিখিত) পারদর্শিতা। কম্পিউটারের প্রাথমিক জ্ঞান (এমএস অফিস, ইমেইল, ইন্টারনেট)।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: হবিগঞ্জ (বানিয়াচং), ময়মনসিংহ (ময়মনসিংহ সদর), নীলফামারী (জলঢাকা), সুনামগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: বার্ষিক উৎসব বোনাস, প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে পেশাগত উন্নতির সুযোগ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে