এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ডিজিটাল মিডিয়া বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা: ভিজুয়াল অ্যান্ড মোশন গ্রাফিক্স স্পেশালিস্ট, নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়স ২৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন: গ্রুপ বিমা কভারেজসহ আকর্ষণীয় বেতন প্যাকেজ দেয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ সময়: আগামী ১০ জুন পর্যন্ত আবেদন করা যাবে।