শুক্রবার, ১৫ মে, ২০২৬, ০২:৩৬:৪৭

বিশাল নিয়োগ হবে পানি সম্পদ মন্ত্রণালয়ে

বিশাল নিয়োগ হবে পানি সম্পদ মন্ত্রণালয়ে

এমটিনিউজ২৪জবস : পানি সম্পদ মন্ত্রণালয় ১৩ থেকে ২০তম গ্রেডে ৪ ক্যাটাগরির মোট ৩৭টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ মে সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। 

যেসব পদে নিয়োগ

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর — ১০ জন
কম্পিউটার অপারেটর — ০২ জন
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক — ০৯ জন
অফিস সহায়ক — ১৬ জন

পদসংখ্যা 

৩৭ পদ

বেতন স্কেল

পদভেদে বেতন দেওয়া হবে ৮,২৫০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা

পদ অনুযায়ী এসএসসি, এইচএসসি, স্নাতক ও বিজ্ঞান বিভাগে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু পদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ ও বাংলা-ইংরেজি টাইপিং দক্ষতা প্রয়োজন হবে।

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি

১ থেকে ৩ নম্বর পদের জন্য মোট ১১২ টাকা
৪ নম্বর পদের জন্য মোট ৫৬ টাকা

টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন যেভাবে 

আগ্রহী প্রার্থীদের পানি সম্পদ মন্ত্রণালয়-এর নির্ধারিত ওয়েবসাইটে (mowr.teletalk.com.bd) গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১৯ মে ২০২৬, সকাল ১০টা
আবেদন শেষ: ৮ জুন ২০২৬, বিকেল ৫টা

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য এটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে