শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:৩১:৩৭

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইস্টার্ন ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইস্টার্ন ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

এমটিনিউজ২৪জবস : ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (এসএএমডি)-অ্যাসোসিয়েট ম্যানেজার টু ম্যানেজার (এসও-এসপিও) পদে জনবল নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

 প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
 
পদের নাম: স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (এসএএমডি)-অ্যাসোসিয়েট ম্যানেজার টু ম্যানেজার (এসও-এসপিও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: খেলাপি ঋণ (NPL) ব্যবস্থাপনা, আইনি কার্যক্রম এবং সংস্থান নির্দেশিকা সম্পর্কে জ্ঞান। উপস্থাপনা দক্ষতাসহ এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্টে পারদর্শিতা।
 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
 
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই
 
কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
১৬ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে