সোমবার, ১৮ মে, ২০২৬, ০৯:১০:৫৬

চাকরির সুযোগ ব্র্যাক এনজিওতে, মিলবে সপ্তাহে ২ দিন ছুটি

চাকরির সুযোগ ব্র্যাক এনজিওতে, মিলবে সপ্তাহে ২ দিন ছুটি

এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। প্রতিষ্ঠানটির ‘কেস ম্যানেজমেন্ট, প্রটেকশন, এইচসিএমপি’ বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা: সিনিয়র প্রজেক্ট অফিসার, নির্ধারিত নয়।

আবেদনের যোগ্যতা: প্রার্থীর সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ব্যবস্থাপনা বা অন্য কোনো বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল কক্সবাজারে।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতি অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
 
আবেদনের নিয়ম: আগ্রহীরা আবেদনের নিয়ম জানতে ও বিজ্ঞপ্তিটি আরও বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে
 
আবেদনের সময়সীমা: আগামী ২২ মে পর্যন্ত আবেদন করা যাবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে