এমটিনিউজ২৪জবস : অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার-এমআইএস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)
পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার-এমআইএস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: লারাভেল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে পিএইচপি ডেভেলপমেন্টে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৮ থেকে ৩৬ বছর
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
১৯ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুন পর্যন্ত।