এমটিনিউজ২৪জবস : ইজি ফ্যাশন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২০ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।
আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)
পদসংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: বিএফএ/বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলায় ভালো দখল। কম্পিউটারে এমএস অফিসে পারদর্শিত। ফ্যাশন এবং ব্র্যান্ডিংয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ২৮ বছর
কর্মস্থল: ঢাকা (মালিবাগ চৌধুরীপাড়া)
বেতন: ২৫,০০০-৩০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৬