শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ০৪:৫০:২৩

নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম কর অঞ্চল-৫ এবং কর অঞ্চল-৬ এ

নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম কর অঞ্চল-৫ এবং কর অঞ্চল-৬ এ

এমটিনিউজ২৪জবস : চট্টগ্রাম কর অঞ্চল-৫ এবং কর অঞ্চল-৬ এ ১৩ থেকে ২০ গ্রেডের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উভয় কর অঞ্চলে ১২৬ জন করে মোট ২৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। 

আবেদনের শেষ তারিখ ৭ জুন ২০২৬। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ পাওয়ার পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

চাকরির বিবরণ
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
কর অঞ্চল- ৫ (০১টি), কর অঞ্চল- ৬ (০১টি)
বেতন স্কেল: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ৮
কর অঞ্চল- ৫ (০৪টি), কর অঞ্চল-৬ (০৪টি)
বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩. পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ৪৪
কর অঞ্চল- ৫ (২২টি), কর অঞ্চল-৬ (২২টি)
বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৪. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৪৪
কর অঞ্চল- ৫ (২২টি), কর অঞ্চল-৬ (২২টি)
বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪৬
কর অঞ্চল- ৫ (২৩টি), কর অঞ্চল- ৬ (২৩টি)
বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫৪
কর অঞ্চল-৫ (২৭টি), কর অঞ্চল-৬ (২৭টি)
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৭. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫৪
কর অঞ্চল- ৫ (২৭টি), কর অঞ্চল-৬ (২৭টি)
বেতন স্কেল: (গ্রেড-১৪) ৮,২৫০-২০,১০০ টাকা।

বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে ১৮–৩২ বছর হতে হবে

আবেদনের নিয়ম
কর অঞ্চল- ৫: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://ctax5.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
কর অঞ্চল- ৬: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://ctax6.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি
১ থেকে ৬ নং পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;
৭ নং পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা
আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮ মে ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৭ জুন, ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত দেখুন সংশ্লিষ্ট কর অঞ্চলের ওয়েবসাইটে: www.taxeszone5.chittagong.gov.bd এবং https://tax6.chattogram.gov.bd/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে