মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ০৮:৫৬:১১

চাকরির সুযোগ সিটি ব্যাংকে, লাগবে না অভিজ্ঞতা

 চাকরির সুযোগ সিটি ব্যাংকে, লাগবে না অভিজ্ঞতা

এমটিনিউজ২৪জবস : সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ব্যাংকটি টেম্পোরারি/অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৮ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। 

আবেদন করা যাবে আগামী ২০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি

পদের নাম: টেম্পোরারি/অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: গ্রাহকদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা। সংশ্লিষ্ট গ্রাহকদের কাছ থেকে সমস্ত কাগজপত্র সংগ্রহ করা এবং সেই কাগজপত্রগুলির সত্যতা যাচাইয়ের বিষয়টি নিশ্চিত করায় দক্ষতা। 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে