এমটিনিউজ২৪জবস : সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৩ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: হিউম্যান রিসোর্স (পিও টু এসপিও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচআরএম-এ মেজর থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস, এইচআরআইএস এবং ডকুমেন্টেশনে পারদর্শিতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের মানব সম্পদ নীতিমালা অনুযায়ী হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬