মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:৫৯:২১

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ভিভো বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ভিভো বাংলাদেশ

এমটিনিউজ২৪জবস : ভিভো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৫ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ

পদের নাম: টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ 
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজের দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা (আশুলিয়া)
বেতন:  ৩০,০০০-৪০,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বছরে ২টি উৎসব বোনাস, উপস্থিতি বোনাস, জ্যেষ্ঠতা ভাতা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে