শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:১১:২৪

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে নগদ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে নগদ

এমটিনিউজ২৪জবস : ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। প্রতিষ্ঠানটি আইটি সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগ সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গত ২৪ জুন থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

 প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার

বিভাগ: আইটি সার্ভিস ম্যানেজমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: সিএসই. আইসিটি, আইটি বা সমমানের বিষয়ে স্নাতক ডিগ্রি 

অন্যান্য যোগ্যতা: আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ৩৬৫ প্রশাসন ও সহায়তা  

হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলশুটিংয়ে ভালো জ্ঞান।  

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৪ জুলাই ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে