মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ০৬:৪১:১২

চাকরির সুযোগ দিচ্ছে আদ-দ্বীন ফাউন্ডেশন

চাকরির সুযোগ দিচ্ছে আদ-দ্বীন ফাউন্ডেশন

এমটিনিউজ২৪জবস : চাকরির সুযোগ দিচ্ছে আদ-দ্বীন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি তাদের হাসপাতাল বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৯ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন ফাউন্ডেশন

পদের নাম: ম্যানেজার

বিভাগ: হাসপাতাল

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: স্বাস্থ্যসেবা সংক্রান্ত নীতিমালা ও কার্যপদ্ধতি সম্পর্কে সামগ্রিক ধারণা।এমএস অফিস অ্যাপ্লিকেশন পরিচালনায় পারদর্শিতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: ৪০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা সুবিধা, শিক্ষা প্রণোদনা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে