রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১০:২৬:৩৯

চাকরি দিচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

চাকরি দিচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় শূন্য পদে ১ হাজার ৪৬০ জনকে (কম/বেশি) নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৭ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।  

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

পদের নাম: মিটার রিডার কাম-মেসেঞ্জার 
লোকবল নিয়োগ: ১ হাজার ৪৬০ জন (কম/বেশি)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।

প্রার্থীকে অবশ্যই সং, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।
চাকরির ধরন:  চুক্তিভিত্তিক
বেতন-ভাতা: ১৪,৭০০ টাকা।
বয়সসীমা: ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে