সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ০৪:৫৩:৪৫

নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংক এশিয়া, আবেদন অনলাইনেও

নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংক এশিয়া, আবেদন অনলাইনেও

এমটিনিউজ২৪জবস : ব্যাংক এশিয়া পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটির অ্যাপ ও এসএমএস কার্যক্রম বিভাগ ইন্টারনেট ব্যাংকিং পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

পদের নাম: ইন্টারনেট ব্যাংকিং
বিভাগ: অ্যাপ ও এসএমএস কার্যক্রম
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। 
 
অন্যান্য যোগ্যতা: ডিজিটাল ব্যাংকিং অপারেশনস, ইন্টারনেট ব্যাংকিং অপারেশনস, এডিসি অপারেশনস, পেমেন্ট সার্ভিসেস, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
 
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই
 
কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
গত ০৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে