মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:১২:১১

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করল ঢাকা ব্যাংক

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করল ঢাকা ব্যাংক

এমটিনিউজ২৪জবস : বেসরকারি খাতের শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। ২০ জুলাই (সোমবার) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই (শুক্রবার), ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: ব্যাংক বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের আইনি বিভাগ কিংবা লিটিগেশন ইউনিটে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

চাকরির ধরন: ফুলটাইম, অফিসভিত্তিক

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ—উভয়েই আবেদন করতে পারবেন।

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।

বেতন ও অন্যান্য সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি ব্যাংকের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। একই সঙ্গে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া এখানে ক্লিক করে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে