মধুমতি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১ জুলাই ২০২৬ থেকে এবং চলবে আগামী ১১ আগস্ট ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠান: মধুমতি ব্যাংক পিএলসি
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি এমএস অফিস প্যাকেজ, বিশেষ করে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ছয় বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
চাকরির ধরন ও কর্মস্থল
পদটি পূর্ণকালীন (ফুলটাইম)। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালন করতে হতে পারে।
বেতন ও সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ: ১১ আগস্ট ২০২৬।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।