এমটিনিউজ২৪জবস : সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের জনপ্রিয় রেস্তোরাঁটি কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন
পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
পদসংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
অন্যান্য যোগ্যতা: ফোন কলের উত্তর দেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় গ্রাহকদের সাথে যোগাযোগ রক্ষা করা। অর্ডারের রেকর্ড, বিক্রয়ের তথ্য এবং ক্লায়েন্ট ডেটাবেস রক্ষণাবেক্ষণে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: রেস্তোরাঁয়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি, শ্যামলী), গাজীপুর, নরসিংদী, সিলেট
বেতন: ১২,০০০-১৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬