রবিবার, ০২ আগস্ট, ২০২৬, ১১:০২:০৬

এবার চাকরির সুযোগ জেলা-উপজেলা পর্যায়ে, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

এবার চাকরির সুযোগ জেলা-উপজেলা পর্যায়ে, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

এমটিনিউজ২৪জবস : অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মার্কেটিং ও সেলস রিপ্রেজেন্টেটিভ (এমএসআর) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)

পদের নাম: মার্কেটিং ও সেলস রিপ্রেজেন্টেটিভ (এমএসআর)- এসিআই মটরস লিমিটেড
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 
অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালানোর দক্ষতা এবং বৈধ লাইসেন্স থাকা আবশ্যক।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর 

দায়িত্বসমূহ:
নতুন উদ্যোক্তা তৈরি করে ব্যবসা নেটওয়ার্ক সম্প্রসারণ ও প্রাথমিক মূল্যায়ন করা।
সমন্বিতভাবে এসিআই মোটরসের সকল পণ্যের বিক্রয় নিশ্চিত করা।
বাজারের ঘাটতি ও সম্ভাব্য সুযোগ চিহ্নিত করা।
গ্রাহকদের এসিআই মোটরসের পণ্য সম্পর্কে অবহিত করা।
স্থানীয় জনগণের কাছে কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য পণ্যের প্রচার ও বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করা।

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: ১৫,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর ইন্সেন্টিভ, বছরান্তে বেতন বৃদ্ধিসহ আরো অনান্য সুযোগ সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে