রবিবার, ০২ আগস্ট, ২০২৬, ১১:১৪:৩৯

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলোতে ‘শিক্ষানবিশ এসবিএ’ পদে ৫৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ৩ আগস্ট সকাল ১০টায়, চলবে ২৩ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ১১২ টাকা পরিশোধ করতে হবে।

পদের বিবরণ

আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ১ আগস্ট ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে