সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, ০১:৪৫:০৫

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আদ-দ্বীন ফাউন্ডেশনে

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আদ-দ্বীন ফাউন্ডেশনে

এমটিনিউজ২৪জবস : আদ-দ্বীন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কিচেন ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০২ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন ফাউন্ডেশন

পদের নাম: কিচেন ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: হসপিটালিটি/হোটেল ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: রান্নাঘরের মজুদ বা ইনভেন্টরি ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং পুষ্টিমান সংক্রান্ত বিষয়ে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (মগবাজার)
বেতন: ৪০,০০০-৪৫,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, কর্মী ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা, শিক্ষা সহায়তা ভাতা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে