এমটিনিউজ২৪জবস : বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ‘হেড অব কার্ড অপারেশনস (এভিপি টু এসএভিপি)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নারী ও পুরুষ—উভয়েই আবেদন করতে পারবেন। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
প্রতিষ্ঠান: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি
পদ: হেড অব কার্ড অপারেশনস (এভিপি টু এসএভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল-টাইম
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের সময়সূচি
আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।