এমটিনিউজ২৪জবস : জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নেবে বাহিনীটি।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান : বাংলাদেশ সেনাবাহিনী
কোর্সে নাম : ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স
পদের নাম : অফিসার ক্যাডেট
শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা
বয়স : ১ জুলাই ২০২৭ তারিখে সাড়ে ১৬-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বেতন : সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী
প্রশিক্ষণ : ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ
চিকিৎসা : সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ
বৈবাহিক অবস্থা : অবিবাহিত অথবা অবিবাহিতা
জাতীয়তা : জন্মসূত্রে বাংলাদেশি
চাকরির ধরন : স্থায়ী
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
আবেদন পদ্ধতি : অনলাইনে
কর্মস্থল : যেকোনো স্থান
আবেদন ফি : আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য হিসেবে ২০০০ টাকা পাঠাতে হবে।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর এই https://join.army.mil.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এ ছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।