এমটিনিউজ২৪জবস : ইউরো বাংলা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হিসাবরক্ষক ও ফিল্ড অফিসার পদে জনবল নেবে। গত ৯ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউরো বাংলা ফাউন্ডেশন
পদের নাম
১: হিসাবরক্ষক
২: ফিল্ড অফিসার
পদ সংখ্যা: ২ টি , নিয়োগ ৭ জন ( হিসাবরক্ষক ২ , ফিল্ড অফিসার ৫)
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
কর্মস্থল : হসপিটাল রোড , ভেদরগঞ্জ , শরিয়তপুর
আবেদন শুরু: ৯ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ : ৩১ আগস্ট ২০২৬
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা
১ : হিসাবরক্ষক- প্রার্থীকে বানিজ্য বিভাগে স্নাতক/ স্নাতকোত্তর হতে হবে। হিসাবরক্ষণ, ভাউচার, ক্যাশবুক ও কম্পিউটার পরিচালনায় দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।
২ : ফিল্ড অফিসার- এইচএসসি/ স্নাতকোত্তর হতে হবে। মাঠ পর্যায়ে গ্রুপ গঠন, সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনায় আগ্রহী ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
সব প্রার্থীকে কম্পিউটার, সফটওয়্যার, (মাইক্রোফিন ৩৬০) ও মোটরসাইকেল পরিচালনায় দক্ষ হতে হবে। পাশাপাশি প্রার্থীদের ভেদরঞ্জ ও আশেপাশের এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
উল্লেখ্য, নির্বাচিত প্রার্থীদের নিয়োগ ও যোগদান সম্পন্ন হবার পর প্রতিষ্ঠানের সব নীতিমালা অনুসরণ করতে হবে।