এমটিনিউজ২৪জবস : হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। গত ১৩ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি।
অন্যান্য যোগ্যতা: হার্ডওয়্যার-সংক্রান্ত বিষয়ে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৩ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ৩৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, সপ্তাহে ২দিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, স্বাস্থ্য বিমা, কোম্পানির নীতিমালা অনুযায়ী ছাড়সহ বিমান টিকেট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬