শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ০৯:১৮:৪৮

ভূমি সংস্কার বোর্ড রাজস্বখাতভুক্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন অনলাইনে

ভূমি সংস্কার বোর্ড রাজস্বখাতভুক্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন অনলাইনে

এমটিনিউজ২৪জবস : ভূমি সংস্কার বোর্ড রাজস্বখাতভুক্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের অনলাইনে (https://Irb.teletalk.com.bd) আবেদন করার জন্য বলা হয়েছে। আবেদন শুরু হবে ২০ আগস্ট ২০২৬ থেকে। অনলাইন ব্যতীত কোন আবেদন নেওয়া হবে না। 

প্রতিষ্ঠানের নাম: ভূমি সংস্কার বোর্ড

পদের নাম ও সংখ্যা

১: অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০১ টি

২: গাড়িচালক- ০১ টি

৩: অফিস সহায়ক- ০২টি

বেতন স্কেল

১: অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক - ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড- ১৬)

২: গাড়িচালক- ৯,৩০০- ২২,৪৯০ (গ্রেড-১৬)

৩: অফিস সহায়ক- ৮,২৫০- ২০০১০ (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা

১: অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক-যেকোন শিক্ষাবোর্ড থেকে কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে দক্ষতা ও মিনিটে বাংলা ও ইংলিশে ২০ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। 

২: গাড়িচালক- যেকোনো শিক্ষাবোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রইভিং লাইসেন্স ও গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে। 

৩: অফিস সহায়ক- যেকোনো শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

প্রার্থীর বয়স: সব প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ এর মধ্যে হতে হবে। 

আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে