শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ০২:৩৪:৩৪

চাকরির সুযোগ নগদে, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত

চাকরির সুযোগ নগদে, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত

এমটিনিউজ২৪জবস : ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি বিভাগ অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২৯ আগস্ট পর্যন্ত আবেদন চলবে। 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার

বিভাগ: আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি

পদসংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/ এমএসসি

অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রযুক্তিতে কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বছরে ২টি উৎসবকালীন বোনাস, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা।  

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৬ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে