এমটিনিউজ২৪জবস : ভূমি মন্ত্রণালয় জনবল নিয়োগ দেবে। মেহেরপুরের জেলা রাজস্ব শাখা এবং উপজেলা ভূমি অফিসের আওতাধীন শূন্য পদে ৯ জনকে নিয়োগ দেবে। আবেদন করতে হবে অনলাইনে।
প্রতিষ্ঠানের নাম: ভূমি মন্ত্রণালয়
পদের নাম ও সংখ্যা
১: অফিস সহকরী- ৩ জন
২: ক্রেডিট চেকিং- ৩ জন
৩: মিউটেশন- ১ জন
৪: সার্টিফিকেট সহকারী- ১ জন
৫: ট্রেসার- ১ জন
শিক্ষাগত যোগ্যতা
১: অফিস সহকরী, ক্রেডিট চেকিং, মিউটেশন, সার্টিফিকেট সহকারী- কোন শিক্ষাবোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং তফসিল ১১ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২: ট্রেসার- কোন শিক্ষাবোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোন অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট থাকতে হবে। তফসিল ১০ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারীর বয়স: ১৮-৩২ এর মধ্যে হতে হবে।
আবেদনের সময়: ২৪ আগস্ট ২০২৬ সকাল ১০ টা থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫ টা পর্যন্ত।
প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি ও মেহেরপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে।