বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ০৮:৫৫:২৬

ব্র্যাকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

ব্র্যাকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

এমটিনিউজ২৪জবস : ব্র্যাক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) সিনিয়র টেকনিক্যাল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৫ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: সিনিয়র টেকনিক্যাল অফিসার

বিভাগ: শেল্টার, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।

অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

প্রার্থীর বয়সসীমা: উল্লেখ নেই

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, উৎসবকালীন বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদন শেষ: ৩০ আগস্ট, ২০২৬।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে