শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:৫৫:০৩

নিয়োগ বিজ্ঞপ্তি ইবনে সিনায়, আছে ভাতাসহ প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি  ইবনে সিনায়, আছে ভাতাসহ প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

এমটিনিউজ২৪জবস : দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: সাপ্লাই চেইন
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিজিডি। 
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা। কম্পিউটার জানা আবশ্যক।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, লভ্যাংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে