শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৮:০৯

চুক্তিভিত্তিক চাকরি দিচ্ছে আইসিডিডিআরবি, আজই আবেদন করুন

চুক্তিভিত্তিক চাকরি দিচ্ছে আইসিডিডিআরবি, আজই আবেদন করুন

এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ-ভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বিতে রেডিওলজিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ১৯ সেপ্টেম্বর। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

আইসিডিডিআরবিতে চাকরির বিবরণী-

পদের নাম: রেডিওলজিস্ট

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি রেডিওলজিতে এমডি, এমফিল, ডিএমআরডি, এফসিপিএস, এমসিপিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট পদে স্বনামধন্য হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা

চুক্তির মেয়াদ: ১১ মাস

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদনের লিংক: https://career.icddrb.org

বিজ্ঞপ্তি প্রকাশ: ৩ সেপ্টেম্বর

আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর

বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখুন এখানে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে