এমটিনিউজ২৪জবস : বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘এসএমই রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
কর্মস্থল: ঢাকা
বিশেষ শর্ত: প্রার্থীকে ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের যোগ্যতা ও সুবিধা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা নির্ধারিত নয়।
আবেদন করার নিয়ম
আবেদন শুরু: ৬ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।