রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৬:১৯

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

এমটিনিউজ২৪জবস : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট দুজনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: সহকারী অধ্যাপক

বিভাগ: পরিসংখ্যান বিভাগ

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যানে বিএস এবং এমএস উভয় ডিগ্রিতে প্রথম শ্রেণি অথবা ন্যূনতম সিজিপিএ ৩.৫০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। এসএসসি ও এইচএসসি - উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ন্যূনতম জিপিএ ৪.২৫ (৫.০০-এর মধ্যে) থাকতে হবে।

অভিজ্ঞতা : কোনো বিশ্ববিদ্যালয়ে অন্তত ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা; অথবা অন্তত ২ বছরের পোস্টডক্টরাল গবেষণার অভিজ্ঞতা; অথবা কোনো স্বনামধন্য গবেষণাপ্রতিষ্ঠানে রিসার্চ/সায়েন্টিফিক অফিসার বা সমমানের পদে অন্তত ৬ বছরের গবেষণার অভিজ্ঞতা। পিএইচডিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অন্তত ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

চাকরির ধরন : পূর্ণকালীন

আবেদনের নিয়ম : এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে

আবেদন ফি : ৭৫০ টাকা

আবেদনের শেষ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

চাকরির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে