মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২:০৪

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। সোমবার, ১৪ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে। 

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ফুড টেকনোলজি/রসায়ন/ফলিত রসায়ন/প্রাণরসায়নে বিএসসি ও এমএসসি

অন্যান্য যোগ্যতা: বেভারেজ, ডেইরি, ফুডে (প্যাকেজ) ভালো জ্ঞান। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: ঢাকা (ধামরাই)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে