মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯:০৫

আশা এনজিওতে চাকরির সুযোগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

আশা এনজিওতে চাকরির সুযোগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আশা এনজিও। সংস্থাটি হেলথ সেন্টার ইনচার্জ/মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। সোমবার, ১৪ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। 

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: আশা 

পদের নাম: হেলথ সেন্টার ইনচার্জ / মেডিকেল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ০৩টি  

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি-ডিএমএফ

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, ই-মেইল অ্যান্ড ওয়েব ব্রাউসিং, মাইক্রোসফট আউটলুকে দক্ষতা। 

অভিজ্ঞতা: এনজিও ক্লিনিক বা বেসরকারি হাসপাতালে ক্লিনিক্যাল কার্যক্রম সহায়তা, বহির্বিভাগে পরামর্শ প্রদান, রোগ নির্ণয় সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ বিতরণ অথবা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ইত্যাদি ক্ষেত্রে অন্তত দুই বছরের ব্যবহারিক অভিজ্ঞতা। 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: সংস্থার বিধি-বিধান অনুযায়ী যাবতীয় প্রাপ্য সুবিধাদি 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে