এমটিনিউজ২৪জবস : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩টি স্থায়ী শূন্য পদে মোট ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণি পাস থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পর্যন্ত। পদভেদে বেতন ৮ হাজার ৮০০ টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত।
যেসব পদে নিয়োগ : সহকারী প্রকৌশলী (সিভিল) পদে একজন, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে চারজন, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে একজন, সাউন্ড সিস্টেম অপারেটর পদে একজন, ইলেক্ট্রিশিয়ান পদে চারজন, এয়ারকুলার টেকনিশিয়ান পদে একজন, বৈদ্যুতিক সাব-স্টেশন কেয়ারটেকার পদে একজন, ফটোকপিয়ার অপারেটর/ফটোকপিয়ার টেকনিশিয়ান পদে দুজন, লিফটম্যান পদে পাঁচজন, কার্পেন্টার/কাঠমিস্ত্রি পদে দুজন, প্লাম্বার পদে একজন, রাজমিস্ত্রি পদে একজন, জেনারেটর টেকনিশিয়ান পদে একজন, ফায়ারম্যান পদে একজন, পাম্প ড্রাইভার পদে একজন, প্রজেক্টর ও মাইক্রোফোন অপারেটর পদে একজন, সহকারী ইলেক্ট্রিশিয়ান পদে দুজন, জেনারেটর অপারেটর পদে দুজন, কার্পেন্টার হেলপার/কাঠমিস্ত্রি হেলপার পদে একজন, সহকারী প্লাম্বার পদে দুজন, সহকারী ফায়ারম্যান পদে একজন, সহকারী রাজমিস্ত্রি পদে একজন এবং সহকারী ফটোকপি টেকনিশিয়ান পদে একজন নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বেতন : সহকারী প্রকৌশলী (সিভিল) পদে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ পদে বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ও উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। এসব পদে বেতন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
সাউন্ড সিস্টেম অপারেটর পদে এসএসসি (ভোকেশনাল) বা এসএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এ পদে বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
ইলেক্ট্রিশিয়ান, এয়ারকুলার টেকনিশিয়ান, বৈদ্যুতিক সাব-স্টেশন কেয়ারটেকার, ফটোকপিয়ার অপারেটর/টেকনিশিয়ান, লিফটম্যান, কার্পেন্টার, প্লাম্বার, রাজমিস্ত্রি, জেনারেটর টেকনিশিয়ান ও ফায়ারম্যানসহ বিভিন্ন পদে বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
পাম্প ড্রাইভার, প্রজেক্টর ও মাইক্রোফোন অপারেটর, সহকারী ইলেক্ট্রিশিয়ান, জেনারেটর অপারেটর, কার্পেন্টার হেলপার, সহকারী প্লাম্বার, সহকারী ফায়ারম্যান, সহকারী রাজমিস্ত্রি ও সহকারী ফটোকপি টেকনিশিয়ান পদে বেতন ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা।
অষ্টম শ্রেণি পাসেও আবেদন : পদভেদে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক পর্যন্ত। প্লাম্বার, রাজমিস্ত্রি, পাম্প ড্রাইভার, কার্পেন্টার হেলপার, সহকারী প্লাম্বার ও সহকারী রাজমিস্ত্রিসহ কয়েকটি পদে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এসব পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।
বয়সসীমা : সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী পদে প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছর হতে হবে। অন্যান্য পদে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
আবেদন শুরু ও শেষ : অনলাইনে আবেদন শুরু হবে ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরির ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি পদের ক্রমিক অনুযায়ী ৫০, ১০০ ও ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা ভুল তথ্যসম্বলিত আবেদন বাতিল করা হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। প্রয়োজনে কর্তৃপক্ষ পদের সংখ্যা কমাতে বা বাড়াতে পারবে।
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।