এমটিনিউজ২৪জবস : কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৬ ঢাকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৬ পদে ৩৯ জনকে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও অভিজ্ঞ হতে হবে। পদভেদে এসএসসি পাস প্রার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে। তবে প্রার্থীকে অবশ্যই ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-১৬ ঢাকা)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ, প্রার্থীকে অবশ্যই ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে
বয়সসীমা: ১৮-৩২ বছর, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে
চাকরির ধরন: বেসরকারি, অস্থায়ী
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি
১- ৫ নং পদের জন্য ১১২ টাকা।
৬ নং পদের জন্য ৫৬ টাকা।
আবেদন শুরু: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের সময়সীমা: ১০ অক্টোবর ২০২৬, বিকাল ৫টা
নির্দেশনা
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি অফেরতযোগ্য। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি পাঠাতে হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।