শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬:৩৪

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি

এমটিনিউজ২৪জবস : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত। 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি

পদের নাম: সিনিয়র ম্যানেজার

বিভাগ: কার্ড, কনসিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: কার্ড-ভিত্তিক পণ্য, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং মুনাফা অর্জনের মূল চালিকাশক্তিগুলো সম্পর্কে ভালো বোঝাপড়া।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: ১,১০,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২৬ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে