এমটিনিউজ২৪জবস : এইচএসসি পাসেই কাজের সুযোগ দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। সংস্থাটি তাদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, উৎসবকালীন বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২৬