এমটিনিউজ২৪ ডেস্ক : স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র অফিসার, ইআরপি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৭ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: জুনিয়র অফিসার, ইআরপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে বিএসসি/ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: বিভিন্ন ধরণের অপারেটিং সিস্টেম (RHEL, Ubuntu, SUSE Linux এবং Windows Server) সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: মৌলিক কম্পিউটার নেটওয়ার্ক এবং সিস্টেম রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (উত্তরা ৭নং সেক্টর)
বেতন: আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ প্রদান করা হবে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬