বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০:০১

নিয়োগ বিজ্ঞপ্তি রূপায়ন গ্রুপে

নিয়োগ বিজ্ঞপ্তি রূপায়ন গ্রুপে

এমটিনিউজ২৪জবস : রূপায়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২১ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ০২ অক্টোবর পর্যন্ত। 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার

বিভাগ: সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: রিয়েল এস্টেট বা অ্যাপার্টমেন্ট বিক্রয়ে দক্ষতা। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ৮ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর

কর্মস্থল: চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা (আশুলিয়া, বসুন্ধরা, মতিঝিল)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা, বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ কোম্পানির নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০২ অক্টোবর ২০২৬ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে